সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যৌতুক না পেয়ে স্বামীর দেয়া আগুনে গৃহবধূ মৃত্যু

স্বামীর দেয়া আগুনে দগ্ধ নওগাঁর গৃহবধূ নাসিমা আক্তার নাইস (২৩) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সকালে তার মৃত্যু হয়। আগুনে নাইসের শরীরের ৮২ শতাংশ পুড়ে গিয়েছিল। যৌতুক না পেয়ে ২৪ অক্টোবর রাতে নাইসের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী রুবেল হোসেন (৩০)।

নাইসের বাবা আবদুল গাফ্ফার জানান, নাইস তার একমাত্র সন্তান। সপ্তম শ্রেণীতে পড়ার সময় বগুড়ার আদমদীঘির রুবেল হোসেনের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন। জামাই রুবেল হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। এরপর শিক্ষকতা ছেড়ে দিয়ে মসজিদের ইমামতি শুরু করেন। পাঁচ মাস আগে তা বাদ দিয়ে নওগাঁ সদরে প্লাস্টিক সামগ্রীর দোকান দেন। এজন্য তিনি দুই লাখ টাকা দিয়েছেন।

এর আগেও দুই দফায় তাকে ৭০ হাজার টাকা দেয়া হয়েছিল। তিনি জানান, এবার তার জামাইয়ের দাবি ছিল আরও ১০ লাখ টাকা দিতে হবে। আর এই টাকা না দেয়ায় ২৪ অক্টোবর রাতে তিনি নাসিমার মাথায় ও শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। নওগাঁয় তারা একটা ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনার পরদিনই রুবেলের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা হয়। তবে পুলিশ এখনও তাকে গ্রেফতার করতে পারেনি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মঞ্জুরুল ইসলাম ভুইয়া জানান, মৃত্যুর আগে নাইসের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এছাড়াও তদন্তে প্রমাণিত হয়েছে তার স্বামী রুবেলই গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে। তিনি আরও জানান, নওগাঁ সদরে রুবেলের ভাড়াবাড়ি এখন তালাবদ্ধ। গ্রামের বাড়িতেও তাকে ধরার জন্য অভিযান চালানো হয়েছে। তিনি পলাতক রয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত