বুধবার, জুন ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রক্ত আর পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না : মোদি

কাশ্মীরে উরি হামলায় ১৯ ভারতীয় সেনা নিহতের পর অর্ধ-শতকের পুরোনো সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি নিয়ে ভাবছে ভারত। সোমবার ভারতের পররাষ্ট্র দপ্তর সাউথ ব্লকে সিন্ধুর পানি চুক্তির পর্যালোচনার বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘রক্ত আর পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না।’ খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এই চুক্তির শর্ত অনুযায়ী সিন্ধু নদীর ৬ টি শাখানদীর মধ্যে বিয়াস, রাভি, সুতলেজ নদীর পানি পাবে ভারত আর সিন্ধু, ঝিলম, চন্দ্রভাগার পানি পাবে পাকিস্তান। ভারত সিন্ধু নদের মাত্র ২০ শতাংশ ব্যবহার করে। আর পাকিস্তান সেচ, বিদ্যুৎ উৎপাদনসহ অনেক গুরুত্বপূর্ণ কাজে সিন্ধুর শাখানদীগুলোর উপর নির্ভরশীল। সোমবারের বৈঠকে বলা হয়, ভারত তার পানি ব্যবহারের পরিমাণ বাড়িয়ে দিবে এবং পাকিস্তানের অধীনে থাকা তিনটি নদীর পানিও ব্যবহার করবে।

এনডিটিভির খবরে বলা হয়, ‘সিন্ধু নদীর পানিপ্রবাহ বন্ধ করে দিলে অর্থনৈতিক সমস্যায় পড়তে পারে পাকিস্তান।’ যদিও বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় চাইলেই এটি বাতিল করতে পারবে না ভারত।

উল্লেখ্য, ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প