মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাজধানীতে ছিনতাই করতে গিয়ে হাতেনাতে কনস্টেবল আটক

রাজধানীর কারওয়ান বাজারের পান্থকুঞ্জ পার্কের পাশে ছিনতাই করতে গিয়ে জনতার কাছে হাতেনাতে বেধড়ক মার খেয়েছেন লতিফুজ্জামান নামে এক পুলিশ সদস্য। পরে শাহবাগ থানা পুলিশ খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কারওয়ান বাজারের সোনারগাঁও হোটেলের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের পাশে এ ঘটনা ঘটে। আব্দুল বাছির নামে এক ডিম বিক্রেতার ৪৪ হাজার টাকা ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ট্রাফিক উত্তরের এই পুলিশ কনস্টেবল।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দীক। তিনি জানান, ছিনতাই কিংবা চাঁদাবাজির ঘটনায় লতিফুজ্জামান নামে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

থানা পুলিশ সূত্র জানায়, ভোর সাড়ে ৫টার দিকে কারওয়ান বাজারের পান্থকুঞ্জ পার্কের পাশে ওই পুলিশ সদস্যকে মারধর করার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে জনতার অভিযোগে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ঢাকা ট্রাফিক উত্তর বিভাগের গুলশান জোনের সহকারী কমিশনার নুসরাত জাহান মুক্তা বলেন, লতিফুজ্জামান তার অধীনে কর্মরত ছিলেন। তার ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ নেবে না। জোনের বাইরের এলাকায় তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ করেছে থানা পুলিশ। তদন্তে তার দোষ প্রমাণিত হলে আইনানুযায়ী ব্যবস্থা নেবে থানা পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত