রাজধানীতে দুই তরুণীকে ধর্ষণ
রাজধানীর দক্ষিণখান থানার ফায়েদাবাদ ও তেজগাঁওয়ে দুই তরুণীকে ধর্ষণের পৃথক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ধর্ষিতাদের ভর্তি করা হলে বিষয়টি জানা যায়।
জানা গেছে, ২০ বছর বয়সী তরুণী যিনি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন। তার বাড়ি বরিশালে। ঢাকায় চাচার বাড়িতে বেড়াতে এসেছেন এক সপ্তাহ আগে।
তার চাচা জানান, ফায়েদাবাদের বাসায় তার ভাতিজিকে তিনি অজ্ঞান অবস্থায় পান। শরীরের বাহ্যিক আলামত দেখে তার ধারণা হয়েছে ভাতিজি ধর্ষণের শিকার হয়েছেন। রাত তিনটার দিকে তাকে ঢামেকে ভর্তি করানো হয়। এখনো তার জ্ঞান ফেরেনি। তাই ধর্ষকের নাম বা ঘটনার কোনো কিছুই তিনি জানাতে পারেননি।
দক্ষিণখান থানার ওসি শামীম অর রশীদ তালুকদার বলেন, ‘আমরা ঘটনা সম্পর্কে জেনেছি। তবে এখনো এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। তবে আমরা ঢাকা মেডিকেলে পুলিশ পাঠিয়ে খবর নিচ্ছি।’
এদিকে তেজগাঁও এলাকায় আরেক তরুণী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন। তাকেও বৃহস্পতিবার গভীররাতে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
তেজগাঁও থানার অপারেশন অফিসার তাজুল ইসলাম ধর্ষণের বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত জানাতে পারেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন













