বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাজনের নাম ভাঙিয়ে লটারির টিকিট বিক্রি

সিলেটের আলোচিত শিশু সামিউল ইসলাম রাজনের নাম ভাঙিয়ে লটারির টিকিট বিক্রি করাকালে ২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কোনো ধরনের অনুমতি না ছাড়াই কেএস এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান টিকিট বিক্রির নামে প্রতারণা করায় নগরীর সুরমা মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নগরীর কুয়ারপাড় ৭৭ নম্বর বাসার বাসিন্দা মৃত নেছার আহমদের ছেলে মামুন (২৪) ও মতিয়ার (২৫)।

বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে নগরীর তালতলাস্থ কেএস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান নির্মমভাবে খুন হওয়া রাজনের নাম ভাঙিয়ে দুটি রিকশা দিয়ে লটারির টিকিট বিক্রি করছিল।

প্রতি টিকেটের মূল্য নিচ্ছিল ২০ টাকা করে। লটারি বিজয়ীদের মধ্যে ৫ জনকে পুরস্কৃত করা হবে বলেও তারা ঘোষণা দিচ্ছল। এর মধ্যে প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি ১৪ ইঞ্চি টেলিভিশন, তৃতীয় পুরস্কার একটি বাইসাইকেল, চতুর্থ পুরস্কার ১০টি মোবাইল ও পঞ্চম পুরস্কার একটি ফিল্টার।

টিকিট বিক্রির কাজে ব্যবহৃত দুটি রিকশাসহ মাইক জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন নজরুল।

রাজনের নাম ভাঙিয়ে লটারি বিক্রির ব্যাপারে তার (রাজনের) বাবা আজিজুর রহমান বলেন, ‘আমার ছেলের নাম ভাঙিয়ে যে বা যারা টাকা তুলছে তাদের আমি চিনি না। এটা একটি প্রতারণা। এসব প্রতারণাকারীদের আটক করতে হবে। কারণ আমি কোনো টাকা চাই না। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত