শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাতভর ধর্ষণের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু !

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বিক্ষুদ্ধ গ্রামবাসী ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে মাজগ্রাম মাদ্রাসাপাড়ার বাদশা মিয়ার ছেলে ফরিদ উদ্দিন ওই মাদ্রাসা ছাত্রীর ঘরে প্রবেশ করে। এরপর রাতভর সে মেয়েটিকে ধর্ষণ করে। ভোরে মেয়ের বাবা ডাকতে তার ঘরে যায়। কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি প্রতিবেশিদের ডেকে আনেন। তারা দরজায় ধাক্কাধাক্কি শুরু করলে ধর্ষক জানালা দিয়ে পালিয়ে যায়। এসময় বিক্ষুব্ধ গ্রামবাসী ধাওয়া করে তাকে ধরে ফেলে। পরে রবিবার বেলা ১২টার দিকে গ্রামবাসী ধর্ষককে পুলিশে সোপর্দ করে।

এদিকে ধর্ষণের শিকার মেয়েটিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পথে মেয়েটি মারা যায়।

নিহত মাদ্রাসা ছাত্রী একইগ্রামের জামেদ আলীর মেয়ে। স্থানীয় মাজগ্রাম এম এ সিনিয়র ফাযিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষক ফরিদ উদ্দিন আটক রয়েছে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত