সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাতের আধারে স্বমীকে ফাঁকি দিয়ে প্রেমিকের সঙ্গে পালাতে গিয়ে শিক্ষিকা আটক

রাতের আধারে স্বামী ছেড়ে পালানোর সময় এক সন্তানের জননী লাবনী বেগম (২০) এবং তার কথিত প্রেমিক মোস্তাফিজার রহমানকে (২৮) আটক করেছে স্থানীয়রা। পরে তাদের আটক করে পুলিশে দিলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রেমিককে এক মাসের কারাদণ্ডাদেশ দেন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত মোস্তাফিজার রহমান উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত মধ্যপাড়া গ্রামের সাজু মিয়ার ছেলে। লাবনী গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের সোহাগ মিয়ার স্ত্রী।

ওইদিন রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ আলী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন।

লাবনী বেগম স্থানীয় সাদিয়া ইসলাম কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষিকা। নিঝুম নামে তার দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। স্বামীর সংসার ও শিশু সন্তান থাকার পরও তিনি মোস্তাফিজার রহমানের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন।

বৃহস্পতিবার দুপুরে স্বামী সোহাগকে নিয়ে গোবিন্দগঞ্জ পৌর মার্কেটে কেনাকাটা করতে যান লাবনী বেগম। সেখান থেকে প্রেমিক মোস্তাফিজারের সঙ্গে একটি সিএনজিতে করে রংপুরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।

বিষয়টি জানতে পেরে সোহাগ তার কয়েকজন বন্ধুকে নিয়ে মহাসড়কের কোমরপুরে সিএনজিটি থেকে লাবনী ও সোহাগকে নামিয়ে আনেন। পরে এ নিয়ে মোস্তাফিজারের সঙ্গে সোহাগের কথাকাটাকাটির একপর্যায়ে স্থানীয় লোকজন তিনজনকেই আটক করে পুলিশে সোপর্দ করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, রাত ১১টার দিকে মোস্তাফিজার ও লাবনীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় লাবনী স্বেচ্ছায় তার সঙ্গে যাওয়ার কথা স্বীকার করলেও বিচারক দণ্ডবিধির ৩৫৭ ধারা মোতাবেক মোস্তাফিজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে লাবনীর স্বামী সোহাগেরও এক হাজার টাকা জরিমানা করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত