রাশিয়ার প্রেসিডেন্ট থাকছেন না পুতিন!


আগামী বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে চাইছেন ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর, তার শরীর ভাল যাচ্ছে না, তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ক্রীমলিন নামক এক আন্তর্জাতিক নিউজ এজেন্সির দাবি দীর্ঘদিন ধরে পুতিন শারীরিক নানা ধরনের সমস্যায় ভুগচ্ছেন। এমনকি সদ্য নির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিতি থাকতে পারছেন না অসুস্থতার কারনে।
মস্কো স্টেট ইনস্টিটিউটের বৈদেশিক নীতি বিভাগের অধ্যাপক স্লোভে জানান, ‘আগামী বছর প্রেসিডেন্ট খুব বেশি জনসমক্ষে আসবেন না। বিশেষ গুরত্বপূর্ণ অনুষ্ঠান ছাড়া তাকে দেখাও যাবে না’।
পুতিন রাশিয়ার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে না দাঁড়ালে তার উত্তরসূরী হিসাবে দুটি নাম উঠে আসছে। একজন হলেন প্রাক্তন প্রসিডেন্ট ডিমিট্রি মেডভেডেভ, যিনি ২০১২ সাল থেকে চার বছর দায়িত্বে ছিলেন। অপর জন হলেন বর্তমান প্রেসিডেন্টের প্রাক্তন দেহরক্ষী ও প্রতিরক্ষা মন্ত্রী অ্যালেক্সি ডাইমিন। ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













