রাশিয়া আর সুপারপাওয়ার নয় : যুক্তরাষ্ট্র
‘রাশিয়া আর পরাশক্তি নয়। তাদের অর্থনীতি কোনো কোনো ক্ষেত্রে স্পেনের চেয়েও পেছনে পড়ে গেছে। তা ছাড়া সাবেক সোভিয়েত ইউনিয়ন যে প্রভাব রাখতে সক্ষম হয়েছিল, রাশিয়া তাও পারেনি।’ হোয়াইট হাউস থেকে বৃহস্পতিবার এ কথা বলা হয়।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জোশ এরনেস্ট সাংবাদিকদের বলেন, ‘রাশিয়ার আর সুপারপাওয়ার নয়। গত কয়েক সপ্তাহে তাদের অর্থনীতি পর্যবেক্ষণ করে দেখা যায়, তাদের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল এবং আরো অবনতি হচ্ছে।’
‘অর্থনীতির দিক থেকে তারা (রাশিয়া) এখন বিশ্বে ১৫তম। কোনো কোনো ক্ষেত্রে তারা স্পেনের পেছনে রয়েছে’- বলেন এরনেস্ট।
তিনি আরো বলেন, ‘সাবেক সোভিয়েত ইউনিয়ন যে প্রভাব বিস্তার করেছিল, রাশিয়া তা পারেনি। অর্থনৈতিক শক্তিতে সোভিয়েত ইউনিয়ন যতটা প্রসারিত হয়েছিল, তাও নেই রাশিয়ার।’
‘তাদের অর্থনীতি আরো খারাপ হচ্ছে এবং রাশিয়া সত্যিকার অর্থে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। শুধু ইউরোপের দেশ থেকে বিচ্ছিন্ন হচ্ছে তা-ই নয়, বরং রাশিয়ার বিচ্ছিন্নতাবাদী সংঘর্ষে জড়িয়ে তারা সিরিয়া সরকার ও ইরানকে সমর্থন করে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’
অন্যদিকে এরনেস্ট রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইউক্রেন ও সিরিয়া ইস্যুতে তীব্র মতবিরোধের কথা উল্লেখ করেন। রাশিয়ার সামরিক শক্তি নিয়ন্ত্রিত উপায়ে ব্যবহার করা হচ্ছে না বলে ইঙ্গিত দেন তিনি।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া, ওয়াশিংটন পোস্ট অনলাইন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













