রাষ্ট্রদ্রোহী বক্তব্যে ৮১ বছর জেল
পাকিস্তানে এমকিউএম’র প্রধানের ৮১ বছর কারাদণ্ড ও ২৪ লাখ রূপি জরিমানাও করেছে দেশটির এক আদালত। রাষ্ট্রদ্রোহী বক্তব্য ও সহিংসতার উস্কানির দায়ে পাকিস্তানের রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট’র (এমকিউএম) প্রধান আলতাফ হুসেইনকে এই সাজা শোনান। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
সন্ত্রাসবিরোধী আদালতের (এটিসি) বিচারক রাজা শাহবাজ খান দেশটির গিলগিট শহরে এই রাজনীতিকের কারাদণ্ডের নির্দেশ দেন।
সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকিশিত হয়।
করাচির বাসিন্দা আলতাফ হুসেইন ১৯৯২ সাল থেকে লন্ডনে শহরে স্বেচ্ছায় নির্বাসিত রয়েছেন। আদালত ৬২ বছর বয়সী আলতাফ হুসেইনের সাজা কার্যকর করার জন্য সিন্ধু প্রদেশের পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন।
এমকিউএম’র এই নেতা চলতি বছর ভারতের সেনাবাহিনী ও পাকিস্তানের আধা সামরিক বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কঠোর সমালোচনার মুখে পড়েন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













