রুবেলসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট: গারো তরুণী ধর্ষণ


বাড্ডায় গারো তরুণীকে ধর্ষণের মামলায় রাফসান হোসেন রুবেলসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। বুধবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার পরিদর্শক শাহিনুর রহমান খান।
চার্জশিটভুক্ত অপর তিন আসামি হলেন- সানাউদ্দিন মিনা, আল আমিন (পলাতক) ও ইমরান (পলাতক)। মামলায় সাক্ষী করা হয়েছে ১৫ জনকে।
মামলায় অপর আসামি নাজমুলের ঠিকানা না পাওয়ায় তাকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়েছে।
মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, গত বছরের ২৫ অক্টোবর বিকালে রাজধানীর উত্তর বাড্ডার তিন নম্বর লেনের হাসান উদ্দিন সড়ক থেকে এক গারো তরুণীকে ডেকে নিয়ে যান রাফসান হোসেন রুবেল। পরে ওই তরুণীকে ভয় দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে চারজন মিলে ধর্ষণ করেন।
ওই ঘটনায় তরুণী বাদী হয়ে রুবেলসহ অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা করেন। পরে আসামি রুবেল ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন













