রোমানিয়ায় নাইট ক্লাবে আগুন, নিহত ২৭
রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি নাইট ক্লাবে আগুন লেগে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১৪৫ জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ব্যান্ড দল গান পরিবেশনের সময় স্টেজে আগুন লেগে যায় এবং বড় বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই নাইট ক্লাবের ছাদ পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে।
এসময় প্রায় ৪শ’ জন ক্লাবটির ভেতরে ছিলেন। আগুন লাগার পর সবাই হুড়োহুড়ি করে বের হতে গেলে অনেকেই পদদলিত হন।
ধারণা করা হচ্ছে, ক্লাবটির ভেতরে আতশবাজির মজুদ ছিলো।
অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েছেন রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লস লোহানিস।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













