বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লাক্সের ফাঁদে ক্রেতারা প্রচার বন্ধে হাইকোর্টের নির্দেশ

লাক্স কিনে জিতে নিতে পারেন সুরভিত সোনার লকেট’- লাক্স সাবানের এমন প্রতারণামূলক বিজ্ঞাপনের প্রচার বন্ধে ইউনিলিভারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। প্রলোভন দেখানোর অভিযোগে টেলিভিশন, রেডিও ও সংবাদপত্রে এ বিজ্ঞাপনটি প্রচার বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ইউনিলিভারের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে রুল জারি করা হয়। তাদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে আদালতকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে এ ধরণের বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল মতিন রোববার এই রিট আবেদন করেন।

সৌন্দর্য মানেই ফর্সা ত্বক- উপমহাদেশ জুড়ে এমন প্রচলিত ধারণাকে কাজে লাগিয়ে কসমেটিক্স পণ্য তৈরি ও বাজারজাত করছে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশেও এসব পণ্যের বহুল চাহিদা রয়েছে। সৌন্দর্য সাবানের ব্যবহার ফর্সা ত্বক আর রূপ লাবণ্য এনে দেবে এমন বিজ্ঞাপনও প্রচার করছে বহুজাতিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। চটকদার এসব বিজ্ঞাপন ক্রেতা আকর্ষণে সফল হলেও কতটা সৌন্দর্য এনে দিচ্ছে ব্যবহারকারীদের তা অনেকটাই প্রশ্নবিদ্ধ।

একদিকে, সৌন্দর্যকে পুঁজি করে ইউনিলিভারের সাবান লাক্সের এমন আকর্ষণীয় বিজ্ঞাপন। অন্যদিকে প্রতিযোগিতামূলক বাজারে বিক্রি বাড়াতে দেয়া হচ্ছে আকর্ষণীয় সব অফারও। ইউনিলিভারের লাক্স সাবানের প্রচারিত বিজ্ঞাপনে এমনই একটি অফার- ‘লাক্স কিনে জিতে নিতে পারেন সুরভিত সোনার লকেট’। সাবান কিনলেই সোনার লকেট পাওয়া যাবে- বিজ্ঞাপনের এমন প্রলোভনে ফাঁদে পড়ছেন সাধারণ ক্রেতারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি