লেবাননে আইএসের বোমা হামলায় নিহত ৪৩
লেবাননে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক। বৃহস্পতিবার রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের বুর্জ আল-বারাজানেহ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মধ্যপ্রাচ্যের চরমপন্থী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে ।
বুর্জ আল-বারাজানেহ এলাকাটি শিয়া অধ্যুষিত। এটি শিয়া সংগঠন হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার প্রায় একই সময় বুর্জ আল-বারাজানেহ এলাকায় শিয়াদের একটি কমিউনিটি সেন্টার ও এর কাছেই একটি বেকারিতে বোমা দুটি বিস্ফোরিত হয়। ওই এলাকায় হিজবুল্লাহর পরিচালিত একটি হাসপাতালও রয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওয়ায়েল আবু ফাউর জানিয়েছেন, বিস্ফোরণে ৪৩ জন নিহত ও ২৪০ জন আহত হয়েছে। তিনি জানান, আহতদের অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
এ ঘটনায় শুক্রবার লেবাননে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী তাম্মাম সালাম হামলার নিন্দা ও দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
এদিকে, আইএস অনলাইনে দেওয়া এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে। এতে বলা হয়, মোটরসাইকেলে বিস্ফোরক নিয়ে এর সদস্যরা বুর্জ আল-বারাজানেহর একটি ভীড়ের মধ্যে হামলা চালিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













