শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শরীয়তপুরে অন্তঃস্বত্তা স্ত্রীকে গলাটিপে হত্যা

জেলার গোসাইরহাট উপজেলার চরসামন্তসার গ্রামে ৫ মাসের অন্তঃস্বত্তা স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য ওই গৃহবধূর লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। ঘটনার পর থেকে স্বামী জসিম মাদবর পলাতক রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের শ্বাশুড়ী জৈবুন্নেসা বেগমকে আটক করেছে পুলিশ।

নিহত গৃহবধুর নাম আয়না বেগম (২০)। সে গোসাইরহাট উপজেলার চরসামন্তসার গ্রামের আলাল ফকিরের মেয়ে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে নিহতের শ্বশুরবাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

নিহতের দুলাভাই কাঞ্চন জানান, আয়না বেগমের সঙ্গে একই গ্রামের মৃত আলিম উদ্দিন মাদবরের ছেলে অটোচালক জসিম মাদবরের সাথে ২ বছর আগে বিয়ে হয়। তখন আয়না ১০ শ্রেণির ছাত্রী ছিল। গত বছর আয়না এসএসসি পাশ করে গোসাইরহাট সামসুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হয়। বিয়ের সময় যৌতুক হিসাবে আয়নার বাবা তার জামাইকে ১ লাখ টাকা দিয়েছিলেন। সম্প্রতি জসিম মাদবর পুনরায় স্ত্রী আয়না বেগমকে ২ লাখ টাকা যৌতুক চেয়ে তার বাবার কাছে পাঠায়। কিন্তু তার বাবা এত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন।

এ ঘটনার জের ধরে বুধবার (১০ আগস্ট) রাতে জসিম মাদবর তার স্ত্রীকে শারিরীক ভাবে নির্যাতন করে ও গলাটিপে হত্যা করে। ঘটনার দায় থেকে নিজেকে বাঁচাতে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জন্য লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ করেন তিনি। ঘটনার সময় আয়না বেগম ৫ মাসের অন্তঃস্বত্তা ছিলেন বলেও জানান নিহতের দুলাভাই।

নিহত আয়না বেগমের বাবা আলাল ফকির বলেন, মেয়েকে বিয়ে দেওয়ার পর যৌতুকের জন্য চাপ দিলে ১ লাখ টাকা দেই। কয়েকদিন পূর্বে পুনরায় ২ লাখ টাকা চেয়ে পাঠায়। আমি দিতে অপারগতা প্রকাশ করি। এতে জামাই জসিম ক্ষুব্ধ হয়ে আমার মেয়েকে গলাটিপে হত্যা করেছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

গোসাইরহাট থানার ওসি মোফাজ্জেল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত