বুধবার, জুন ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিশুদের পর্নোগ্রাফি থেকে দূরে রাখতে যুক্তরাজ্যে নতুন উদ্যোগ

পর্নোগ্রাফি থেকে শিশুদের দূরে রাখতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। এজন্য ব্লক করে দেওয়া হবে ওইসব পর্নো সাইট যারা বয়স যাচাই ছাড়াই ওয়েবসাইটে প্রবেশের সুযোগ দিচ্ছে।

সরকার ইতোমধ্যেই ফিল্ম ক্লাসিফিকেশন ব্রিটিশ বোর্ড (বিবিএফসি) -কে এই আইন প্রয়োগ করার ক্ষমতা দিয়েছে। শিশুদের জন্য নিষিদ্ধ এসব বিষয়বস্তু তারা যাতে দেখতে না পারে তার বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, এমন আইনি ব্যবস্থার ফলে ১০ হাজারেরও বেশি সাইট বন্ধ হয়ে যেতে পারে।

বিবিসি জানিয়েছে, বিবিএফসি এখন বয়স যাচাই করা ছাড়া অনলাইন পর্নোগ্রাফিক সাইটগুলো বন্ধ করে দিতে আইএসপি বা মোবাইল অপারেটরদের জন্য একটি নোটিশ জারি করতে পারে।

দেশটির সংস্কৃতি সচিব কারেন ব্রাডলি বলেন, ”সরকার ক্ষতিকর পর্নোগ্রাফিক সামগ্রী থেকে শিশুদের নিরাপদ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”

তিনি বলেন, ”প্রাপ্তবয়স্করাই শুধু পর্নোগ্রাফি দেখতে পারবেন। কোনো সাইট এসব নিয়ম মানতে অস্বীকার করলে অবশ্যই তা বন্ধ করা উচিত।”

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প