শিয়া মসজিদে আবারো বোমা হামলায় নিহত ২৭


আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। বাকির উল উলুম নামের ওই মসজিদে এই হামলায় আরও ৩৫ জন আহত হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে। এতে বলা হয়, এক অনুষ্ঠান চলার সময় জনবহুল ওই শিয়া মসজিদটিতে ঢুকে পড়ে আত্মঘাতী হামলাকারী।
কাবুল সিআইডি পুলিশের প্রধান ফারিদুন ওবায়দি বলেন, শিয়া মুসল্লিদের ওপর এই বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩৫ জন। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি কেউ।
আফগানিস্তানের জনগোষ্ঠীর প্রায় ১৫ শতাংশ শিয়া মুসলিম। পাকিস্তান ও ইরাকের মতো শিয়া-ছুন্নি সাম্প্রদায়িকতা সহিংসতা এই দেশে নেই। এর আগে জুলাইতে কাবুলে শিয়াদের এক বিক্ষোভ সমাবেশে হামলায় ৮০ জন নিহত হন, যার দায় স্বীকার করেছিল তথাকথিত ইসলামিক স্টেট।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













