মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শেলীকে অ্যাসিড ছোড়ার মামলায় সাবেক স্বামী গ্রেপ্তার

শেলী আক্তার ও তাঁর মা হোসনে আরা বেগমকে অ্যাসিড ছুড়ে দগ্ধ করার মামলার একমাত্র আসামি শেলীর সাবেক স্বামী মো. জাহাঙ্গীরকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে রাজধানীর রূপনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানার পুলিশ।

গত সোমবার ভোরে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড এলাকায় একটি বস্তিতে ঘুমন্ত অবস্থায় অ্যাসিডে দগ্ধ হন শেলী আক্তার (২২) ও তাঁর মা হোসনে আরা বেগম (৫৫)। ভোর পাঁচটার দিকে বেড়ার ঘরের ফাঁকা অংশ দিয়ে তাঁদের দিকে অ্যাসিড ছুড়ে মারা হয়। এ ঘটনায় শেলীর মুখসহ শরীরের ১৫ শতাংশ এবং তাঁর মায়ের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার পর সাবেক স্বামী মো. জাহাঙ্গীরকে আসামি করে মামলা করেন শেলী।

চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ঘটনার পর রংপুরে জাহাঙ্গীরের গ্রামের বাড়িতে অভিযান চালানো হয়। তাঁর পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, ঘটনার পরপর জাহাঙ্গীর পালিয়ে প্রথমে রংপুর ও পরে ঢাকায় গেছেন। এরপর তাঁদের দেওয়া তথ্যের সহায়তায় জাহাঙ্গীরকে রূপনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জাহাঙ্গীরকে চট্টগ্রামে আনা হচ্ছে জানিয়ে ওসি আরও বলেন, আগামীকাল শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হবে।

শেলীর বড় ভাই মো. শামীম বলেন, ‘এখন আমাদের চাওয়া, তাঁকে (জাহাঙ্গীর) কঠিন শাস্তি দেওয়া হোক, যাতে আর কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়।’

এই সংক্রান্ত আরো সংবাদ

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি