সকাল থেকে ফের অভিযান


ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামে ‘জঙ্গি আস্তানা’য় রাতের বিরতির পর সকাল থেকে ফের অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন।
সেখানে সকাল ১০টার দিকে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ গণমাধ্যমকে জানান, আজকের অভিযানে র্যাবের কমান্ডোরা রয়েছেন। এখন পর্যন্ত নতুন করে কিছু পাওয়া যায়নি। গতকালকে পাওয়া দুটি সুইসাইডাল ভেস্ট নিষ্ক্রিয়করণের কাজ চলছে। অভিযান শেষে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।
ঘটনাস্থলে আরো উপস্থিত আছেন র্যাবের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ, র্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার রফিকুল ইসলাম, র্যাব ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক মেজর মনির আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গতকাল সন্ধ্যা ৬টার পর অভিযান স্থগিত করা হয়। রাতে সেখানে শক্তি বৃদ্ধি করে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল থেকে ওই এলাকায় জারি করা ১৪৪ ধারা এখনো বহাল আছে। বাড়ি দুটির আশপাশে কাউকে ভিড়তে দেওয়া হচ্ছে না।
গতকাল মঙ্গলবার সকাল থেকে চুয়াডাঙ্গা গ্রামের দুটি বাড়ি ঘিরে রাখে র্যাব। ধারণা করা হচ্ছিল, এ দুটি বাড়িতে বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে। পরে একটি বাড়ির বাঁশবাগান থেকে দুটি সুইসাইডাল ভেস্ট (বোমাসহ কোমরে বাঁধার জন্য বেল্ট) উদ্ধারের কথা জানায় র্যাব।
চুয়াডাঙ্গা গ্রামের এ দুটি বাড়ির মালিক সেলিম ও তাঁর চাচাতো ভাই প্রান্ত। এ দুজনকেই সন্দেহ পুলিশের। সেলিম চুয়াডাঙ্গায় নিহত ‘জঙ্গি’ তুহিনের ভাই।
র্যাবের পক্ষ থেকে আরো বলা হয়েছে, ঝিনাইদহে জঙ্গি আবদুল্লাহ ও তুহিন নিহত হওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী এ বাড়ি দুটির ওপর নজর রাখছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন













