সর্বশেষ পদক প্রদান ওবামার


যুক্তরাষ্ট্রে এবার বিখ্যাত খেলোয়াড় ও সঙ্গীত তারকাসহ মোট ২১ জনকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করা হয়েছে।
মঙ্গলবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মত বারাক ওবামা এ পদক প্রদান করেন।
পদক পাওয়াদের মধ্যে রয়েছেন, বাস্কেটবল স্টার মাইকেল জর্ডান ও করিম আব্দুল জব্বার, অভিনেতা রবার্ট ডি নিরো, টম হ্যাংকস ও রবার্ট রেডফোর্ডস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিয়ানা রোস, কমেডিয়ান এলিন ডি জেনার্স ও সঙ্গীত শিল্পী ব্রুস স্প্রিংস্টনসহ বিখ্যাত খেলোয়াড়, বিজ্ঞানী ও সমাজসেবক।
ওবামা বলেন, ‘মঞ্চে উপবিষ্ট সবাই ব্যক্তিত্বের কারণে আমার হৃদয় ছুঁয়েছেন।’
তিনি বলেন, ‘দেশবাসী যখন আপনাদের সম্পর্কে চিন্তা করবে তখন তারা উপলদ্ধি করবে আপনাদের কারণেই আমরা বিশ্বের সর্বোচ্চ জাতিতে পরিণত হয়েছি।’
পদকপ্রাপ্তদের অনেকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং নির্বাচনে ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন দিয়েছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













