বুধবার, জুলাই ৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাংবাদিক ফরিদের উপর হামলাকারীদের গ্ৰেপ্তারে সাত দিনের আল্টিমেটাম

দৈনিক যুগান্তরের অপরাধ বিষয়ক প্রতিবেদক ইকবাল হাসান ফরিদের উপর হামলাকারীদেরকে চিহ্নিত করে আগামী ৭দিনের ভেতর গ্ৰেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) নেতারা। 

রোববার (০৫ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) চত্ত্বরে ক্র্যাব আয়োজিত মানববন্ধনে ওই আল্টিমেটাম দেয়া হয়েছে। 

সংগঠনের সভাপতি মুহাম্মদ কামারুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, সরোয়ার আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক লতিফ রানা, আতাউর রহমান। ক্র্যাব যুগ্ম সম্পাদক দিপন দেওয়ান, অর্থ সম্পাদক হরলাল রায় সাগর, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম রাজী, দফতর সম্পাদক কামাল হোসেন তালুকদার, নির্বাহী কমিটির সদস্য কালিমুল্লাহ নয়ন প্রমুখ।

ভুক্তভোগী সাংবাদিক ইকবাল হোসেন ফরিদ বলেন, গত ২১ শে এপ্রিল মামলা করার পর সাভার মডেল থানা পুলিশ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে বারবার দেখা করেও কোন প্রতিকার পাইনি। ঘটনার দুই সপ্তাহ পার হলেও কোন আসামি এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। বরং সন্দেহভাজন অনেকের সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তাকে বিভিন্ন স্থানে একত্রে কথা বলতে দেখা গেছে । ঘটনাস্থলের মোবাইলের সিডিআর উদ্ধারেও তালবাহানা করছে। দ্রুত অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মানববন্ধনে ক্র্যাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, বাদীর অনেক সন্দেহ থাকতে পারে। তবে পুলিশের কাজ প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করা।

ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান বলেছেন, শিগগির প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করুন। নাহলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

এছাড়া মানববন্ধনে সাবেক সাংগঠনিক সম্পাদক বকুল আহমেদ, সাবেক কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, ক্র্যাবের সিনিয়র সদস্য সাহাবুদ্দিন চৌধুরী, গাফফার খান চৌধুরী, ক্র্যাবের সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত সাহা, ক্র্যাব সদস্য সুজন কৈরী, উজ্জ্বল হোসেন জিসান , সাব্বির আহমেদ, ইমন রহমান ও ডিআরইউর অর্থ সম্পাদক‌‌‌ মো. জাকির হোসেন, দফতর সম্পাদক রফিক রাফি উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি শাহ জামান জানান, সাংবাদিক ইকবাল হাসান ফরিদের মামলার বিষয়ে এখনো তদন্ত চলমান রয়েছে এখন পর্যন্ত গত ১৫দিনেও ওই মামলার কোনো আসামীকে আটক করতে পারেননি বলে জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার