সাফারি পার্কে বাঘের হাতে মহিলার মৃত্যু [ভিডিও]


চীনের রাজধানী বেইজিংএ একটি বন্যপ্রাণী উদ্যানে বাঘের আক্রমণে একজন মহিলা নিহত এবং অপর একজন আহত হয়েছেন। খবর বিবিসি’র
চীনা সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বাদালিং নামে এই উদ্যানটিতে দর্শকরা নিজেদের গাড়ি চালিয়ে ঘুরে ঘুরে অনেকটা খোলামেলা পরিবেশে বিচরণরত বন্যপ্রাণীদের দেখতে পারেন। তবে তাদের সতর্ক করে দেয়া হয় যেন তারা গাড়ি থেকে বের না হন।
কিন্তু এ ঘটনার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একজন মহিলা গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়ান এবং তারপরই একটি বাঘ এসে তাকে আক্রমণ করে এবং টেনে নিয়ে যায়।
এ ঘটনা দেখে আরেক মহিলা তাকে উদ্ধার করতে লাফিয়ে গাড়ি থেকে বের হয়ে আসর পর আরেকটি বাঘ তাকেও আক্রমণ করে। দ্বিতীয় মহিলাটি বাঘের হাতে নিহত হন।
পার্কের নিরাপত্তারক্ষীরা কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু তারা মহিলাটিকে বাঁচাতে পারেন নি। অপর মহিলাটি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আক্রান্ত দুই মহিলার সাথে আরেকজন পুরুষ ওই গাড়িতে ছিলেন, তিনিও তাদের রক্ষা করতে বেরিয়ে এসেছিলেন, তবে তিনি আহত হননি।
পার্কের কর্মকর্তারা এ ঘটনা নিয়ে কোন মন্তব্য করেননি তবে বলেছেন, খারাপ আবহাওয়ার কারণে পার্কটি এখন বন্ধ আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













