রবিবার, অক্টোবর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাভারে ১৬ ব্যাগ ফেনসিডিল উদ্ধার, আটক ২

সাভারে একটি ফ্ল্যাট বাড়িতে অভিযান চালিয়ে ১৬ ব্যাগ ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব ৪। এ সময় ঘটনাস্থল থেকে দুই প্রকৌশলীকে আটক করা হয়। রবিবার ভোররাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের আলম নগর সুগন্ধা হাউজিং এ অভিযান চালায় র‌্যাব। ১৬ ব্যাগ থেকে ১৬০০ পিস ফেনসিডিল পাওয়া গেছে। আটক দুই প্রকৌশলী সদ্য বুয়েট থেকে পাস করেছেন বলে র‌্যাব জানিয়েছে। তবে তাদের নাম বা পরিচয় জানানো হয়নি।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর র‌্যাব ৪ এর এএসপি উনু মং এর নেতৃত্বে আলম নগর সুগন্ধা হাউজিং এর ৮ নম্বর রোডের তিনতলা বিশিষ্ট ৩ নম্বর বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ফ্ল্যাট থেকে ১৬ ব্যাগ ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই ফ্ল্যাট থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুই প্রকৌশলীকে আটক করা হয়েছে।

উনু মং জানান, আটক দুই প্রকৌশলী ও সুগন্ধা হাউজিং কর্তৃপক্ষকে আমরা জিজ্ঞাসাবাদ করবো। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত