বুধবার, জুন ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সিনেমার গল্পকে হার মানানো যে বিয়ে!

এমন ঘটনা সম্ভবত শুধু সিনেমাতেই সম্ভব- ঋণের দায়ে জর্জরিত বৃদ্ধ বাবা পাওনাদারের করা মামলায় জেল খাটছেন; যেকোনো সময় আদালতের রায়ে বাবার দীর্ঘমেয়াদী সাজা হয়ে যেতে পারে; তাই বাবাকে বাঁচাতে নিজের দ্বিগুণ বয়সী পাওনাদারকে বিয়ে করতে রাজি হলেন বৃদ্ধের মেয়ে।
বাস্তবেই ঘটনাটি ঘটেছে সৌদি আরবে। আল কাসিম নামের ওই বৃদ্ধ নিজের ধার করা ৩ মিলিয়ন সৌদি রিয়াল ফেরত দিতে পারছিলেন না। পাওনা টাকা আদায় করতেই পাওনাদার আদালতে মামলা ঠুকে দিলেন। সেই মামলায় অনেকদিন ধরেই বৃদ্ধ জেলখানায় আটক আছেন।
এক পর্যায়ে বৃদ্ধের মেয়ে অভূতপূর্ব সিদ্ধান্ত নিলেন। নিজের বয়সের চেয়ে দ্বিগুণ হওয়া সত্ত্বেও ২০ বছর বয়সী ওই মেয়ে পাওনাদারকে বিয়ে করার মনস্থির করলেন। মেয়ের বয়সের তুলনায় পাওনাদারকে বৃদ্ধই বলা চলে। নিজ বয়সের চেয়ে দ্বিগুণ এবং ঘরে আগের তিন স্ত্রী থাকা সত্ত্বেও মেয়ে পাওনাদারকে ফোন করে বিয়ের প্রস্তাব দিলেন। বিয়ের যৌতুক নির্ধারণ করলো মেয়েই। বাবার ধার করা ৩ মিলিয়ন সৌদি রিয়ালই হলো বিয়ের যৌতুক!
বাবাকে বাঁচাতে মেয়ের এই ত্যাগ স্বীকারে অভিভূত হলেন পাওনাদার। বিয়ের আসরে চমকে দিলেন ওই মেয়েকে। বিয়ে করতে এসে মেয়েকে দিলেন ৩ মিলিয়ন সৌদি রিয়ালের একটি চেক। আর বললেন, বাবার প্রতি মেয়ের এই ভালোবাসায় তিনি মুগ্ধ। তাই মেয়েটিকে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চেকের উল্লেখিত টাকা দিয়ে মেয়েটির পছন্দের কাউকে বিয়ে করার কথা বলে দিলেন।
আর বাবার মামলা? সেটাও উঠিয়ে নিয়েছেন ওই পাওনাদার।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প