সিরিয়ায় আইএস দুর্বল হচ্ছে : রাশিয়া
রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদ বলেছেন, সিরিয়ায় ইসলামি স্টেট (আইএস) ক্রমশ দুর্বল হচ্ছে। সেখানে আমাদের বিমান হামলা দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রক্ষা করা নয়, বরং আইএস জঙ্গিদের পতন ঘটানো।
শনিবার রাশিয়ার টিভি চ্যানেল রোজিয়েতে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। মেদভেদ বলেন, ‘রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলো সিরিয়াসহ এই অঞ্চলের শান্তি দেখতে চায়। এজন্য অবশ্যই যথাযথ রাজনৈতিক আলোচনার দরকার রয়েছে।’
তিনি বলেন, এটা কোনো বিষয় নয় যে, কে সিরিয়ার শাসন করবে। আমরা কেউ সিরিয়াতে আইএসের অগ্রযাত্রা অব্যাহত দেখতে চাই না। একটি সভ্য এবং আইনমাফিক সরকার এখানে দরকার। সুতরাং এর জন্য সব পক্ষকেই আলোচনায় বসা উচিত।’
রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, চূড়ান্ত বিচারে ‘না’ বলে কিছু নেই। সিরিয়ার জনগণই সিদ্ধান্ত নেবে কে এই দেশটি শাসন করবে। এই অবস্থায় দেশটির বৈধ প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষেই আমাদের অবস্থান।’
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আসাদকে সড়িয়ে নতুন সরকারই কেবল পারে সিরিয়ায় শান্তি আনতে। আসাদকে ক্ষমতায় রেখে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার কোনো মানসিকতা নেই।
শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্কে রাষ্ট্রীয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘সিরিয়ার গৃহযুদ্ধ চরমপন্থিদের চুম্বকক্ষেত্রে পরিণত হয়েছে। গৃহযুদ্ধ বন্ধে একমাত্র রাজনৈতিক সমাধান সম্ভব কেবল নতুন সরকারের দেশটির দায়িত্ব নিলে।’
তথ্যসূত্র : রয়টার্স অনলাইন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













