সিরিয়া হামলা প্রসঙ্গে যা বললেন পুতিন
সিরিয়াতে আইএস বিরোধী অভিযানে রুশ বিমান হামলা শুরুর পর থেকেই এর সমালোচনায় মুখর পশ্চিমাবিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অভিযোগ রাশিয়া আইএসকে নয় বরং আসাদ সরকার বিরোধী ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলোতে ধ্বংস করতেই এই অভিযানে নেমেছে। শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো। কিন্তু পুতিন এবিষয়ে এতোদিন কোনো শব্দই করেননি।
সম্প্রতি রুশ সরকারি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন বলেন, সিরিয়ার বৈধ কর্তৃপক্ষকে স্থিরতা দিতে এবং রাজনৈতিক সমঝোতার পরিবেশ তৈরির জন্যই রাশিয়া সামরিক অভিযান চলাচ্ছে।
পুতিন আশঙ্কা করে বলেন, হয়তো সন্ত্রাসীরা সিরিয়া অধিগ্রহণের পর রাশিয়ার দিকে দৃষ্টি ফেরাবে।
ইসলামিক স্টেট নয়, বরং সিরিয়ার অপেক্ষাকৃত উদার বিদ্রোহী গোষ্ঠীগুলোর উপরেই রাশিয়া বিমান হামলা করছে বলে পশ্চিমা বিশ্ব যে অভিযোগ করে আসছে সেটিকেও আবারো নাকচ করে দিয়েছেন পুতিন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













