বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সুখের জন্য নিজের সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করল মা!

যশোরে দ্বিতীয় স্বামীর সংসার টেকাতে প্রথম স্বামীর শিশু কন্যাকে হত্যা করেছেন এক মা। সুরাইয়া আক্তার দিয়া নামে পাঁচ বছরের ও শিশুকন্যাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। এ কাজে সহায়তা করে শিশুর সৎ বাবা।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বসুন্দিয়া মোড় বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় শিশুটির মা আছিয়া বেগম ও সৎ বাবা সোহানকে আটক করে এলাকাবাসী পুলিশে দিয়েছে। আটক সৎ বাবা সোহান একই এলাকার কেফায়েতনগর গ্রামের আবদুল হাইয়ের ছেলে।

এলাকাবাসী ও পুলিশের ভাষ্য, মঙ্গলবার দুপুরে শিশুটিকে তার মা ও সৎ বাবা মিলে বালিশ চাপা দিয়ে ধরে। কিন্তু শিশুটি তখনও বেঁচে ছিলো। একপর্যায়ে বিকেলের দিকে বসুন্দিয়া মোড়ে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। এরপর শিশুটিকে যশোরে এক হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শিশুর মৃতদেহ বাড়ি ফিরে আনলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

বসুন্দিয়া মোড় বেলতলা এলাকায় আলাউদ্দিন জানান, শিশুটির মা আছিয়া বেগম তার নাতনি। এর আগে কুষ্টিয়ায় সবুজ নামে একজনের সাথে বিয়ে হয় আছিয়ার। সেখানে বিচ্ছেদ ঘটলে তার (আলাউদ্দিন) বাড়ি চলে আসে। তার বাড়িতে থাকার সময় কেফায়েতনগর গ্রামের আবদুল হাইয়ের ছেলে সোহানকে বিয়ে করে সে। কিন্তু আছিয়ার ঘরে শিশু সন্তান থাকায় সোহানের পরিবার মেনে নিচ্ছিলো না। এলাকার লোকজন জোর করে আছিয়াকে সোহানের ঘরে তুলে দিলেও পরিবারের লোকজন পরে তাদের তাড়িয়ে দেয়। এ অবস্থায় আছিয়া ও সোহান মিলে শিশুটিকে বালিশ চাপা দিয়ে হত্যা করে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাস আলী বলেন, শিশুটিকে হত্যার অভিযোগে শিশুটির মা আছিয়া বেগম ও সৎ বাবা সোহানকে আটক করে এলাকার মানুষ। পুলিশ খবর পেয়ে তাদের দুই জনকে থানায় নিয়ে এসেছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত