সুস্থ করার নামে চিনে ইলেকট্রিক শক সমকামীদের!
আঠারো বছর আগেই সমকামিতাকে বৈধ ঘোষণা করেছে বেজিং সরকার। সেই আইন এখন প্রাপ্তবয়স্ক। তবু আজও প্রাপ্তমনস্ক হয়ে উঠতে পারেনি চিনের সমাজ। তাই এখনও সমকামীদের সুস্থ করার নামে ইলেকট্রিক শক দেওয়া হয় বেজিংয়ের হাসপাতালগুলোতে। সম্প্রতি এক তথ্যচিত্রে জনসমক্ষে আসে এই ভয়াবহ ঘটনার প্রমাণ।
‘আনরিপোর্টেড ওয়ার্ল্ড’ নামের এই তথ্যচিত্রে দেখানো হয়েছে কী ভাবে বেজিংয়ের এক হাসপাতালে জোর করে ওষুধ প্রয়োগ করে, ইলেকট্রিক শক দিয়ে ভয় ঢুকিয়ে দেওয়া হয় সমকামীদের মধ্যে। এটা নাকি তাদের ‘শুদ্ধিকরণ’ প্রক্রিয়া। ঘটনা সামনে আসার পরই ওই হাসপতালকে সমকামীদের ক্ষতিপূরণ স্বরূপ ৩,৫০০ ইউন(৩৬০ পাউন্ড) দেওয়ার নির্দেশ দিয়েছে বেজিং সরকার। নিজেদের ওয়েবসাইটে ক্ষমাও চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
১৯৯৭ সালে দক্ষিণ চিনের জিনু পিয়াওজিয়াং হাসপাতালে সমকামীদের ইলেকট্রিক শক দেওয়ার বিরুদ্ধে ঐতিহাসিক রায় দিয়েছিল বেজিংয়ের এক আদালত। এই রায়ের পরই সমকামিতা বৈধতা পায় চিনে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













