সেলফি তুলতে গিয়ে ট্রেনচাপায় তরুণের মৃত্যু


পাকিস্তানে সেলফি তুলতে গিয়ে চলন্ত ট্রেনের চাকার নিচে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে জামশেদ খান নামের ২২ বছরের এক তরুণ। মঙ্গলবার রাওয়ালপিণ্ডি শহরে ওই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে।
রেলওয়ে বিভাগের এক উর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জিও নিউজ জানায়, রাওয়ালপিণ্ডি শহরের ধোক রাট্টা এলাকার বাসিন্দা জামশেদ খান রেলওয়েতে চাকরি করত। ঘটনার দিন সে নিজের মোবাইল দিয়ে চলন্ত ট্রেনের সামনে থেকে সেলফি তোলার চেষ্টা করছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে দ্রুতগতির ট্রেনটি তাকে চাপা দেয়। চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তাও এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। কিন্তু ছেলের এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না তার বাবা মুহাম্মদ পারভেজ। এছাড়া সেলফি তুলতে গিয়েই ছেলের মৃত্যু হয়েছে কিনা এ নিয়েও তার সন্দেহ রয়েছে। জামশেদের বাবার দাবি, তার ছেলে রেললাইন অতিক্রম করার সময় মারা গেছে এবং সে কোনো সেলফি তুলছিল না।
বিশ্বের অন্যান্য দেশের মত পাকিস্তানেও সেলফি বেশ জনপ্রিয়তা পেয়েছে। তরুণ-তরুণীরা নানা স্টইলে ছবি তুলে সেগুলো নিজেদের ফেসবুক ও টুইটারে পোস্ট করে থাকে। আকর্ষণীয় সেলফি তোলার জন্য অনেকে জীবনের ঝুঁকি নিতেও দ্বিধা করেন না। ফলে দেশটিতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













