শুক্রবার, জুন ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সৌদি আরবে বন্যায় ৬ জনের মৃত্যু

সৌদি আরবের উত্তরাঞ্চলীয় এলাকায় মঙ্গলবার আকস্মিক বন্যায় ৬ জনের মৃত্যু হয়েছে। তারিফ এলাকা থেকে ১০ কিলোমিটার পশ্চিমের শুয়ায়েব ভেলিতে দুই সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে। তারা বন্যার পানিতে ডুবে মারা গেছে। এ তথ্য জানিয়েছে স্থানীয় আরব নিউজ।

উত্তরাঞ্চলীয় সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র মেজর ফাহাদ আল আসমার জানিয়েছেন, বন্যায় একটি পরিবার নিখোঁজ রয়েছে। তাদের কোনো খবর পাওয়া যায়নি।

আল আসমার আরো জানিয়েছেন, এক ব্যক্তির তথ্যমতে উদ্ধারকারী দল বন্যাকবলিত স্থানে গাড়ির ভেতরে থেকে ওই ব্যক্তির স্ত্রী এবং দুই সন্তানের মৃতদেহ উদ্ধার করেছে। এছাড়া অন্য এলাকায় আরো দুই শিশু নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা তাদেরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভারি বৃষ্টিপাত এবং ঝড়ের কারণেই বিভিন্ন এলাকায় বন্যা শুরু হয়েছে। এছাড়া প্রচন্ড ঝড়ে গাছপালা ভেঙে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। বন্যার পরপরই সেনাবাহিনী এবং উদ্ধারকর্মীরা বিভিন্ন এলাকায় উদ্ধারকাজ শুরু করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত ৩০ বছরে তারা এমন ভারি বৃষ্টিপাত আর দেখেননি। বিভিন্ন এলাকায় বন্যার কারণে স্কুল বন্ধ রাখা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে যারা আহত হবে তাদেরকে সঠিকভাবে চিকিৎসা প্রদানের জন্য হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প