শুক্রবার, জুন ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সৌন্দর্যের চাবিকাঠি আপনার হাতের মুঠোয়!

সকল নারীই চায় সৌন্দর্যের যাদুকাঠির পরশ চিরকালিন ধরে রাখতে৷ গৃহকর্ত্রী হোক বা কলেজ ছাত্রী, সম্মোহনী রূপে কামুক পুরুষের চোখ ধাঁধাতে বা কলেজের ফ্যাশানিস্তা হতে কে না চায়!

কী ভাবছেন? আবার কোনো দামী প্রোডাক্টের ছেলেভোলানো বিজ্ঞাপন? একদমই নয়৷ একবার চোখটা খুলুন, সৌন্দর্যের চাবিকাঠি আপনার হাতের মুঠোয়৷ কেমন হবে বলুন তো যদি আপনার রান্না ঘরের সামগ্রী যাদু চালায় আপনার রূপে৷ আপনি হয়ে ওঠেন পড়শির হিংসার কারন৷ একদমই স্বপ্ন নয়, ঘোর বাস্তব৷

প্রাকৃতিক সৌন্দর্য বিশেষজ্ঞরা বাতলালেন ঘরোয়া মাস্কের তিন উপায়:

ফ্রুট মাস্ক: ড্রাই স্কিনের জন্য ফল অপরিহার্য৷ চটকানো কলা, পাকা পেঁপে, তরমুজ, আম এবং ঘসে নেওয়া আপেল একটি পাত্রে ভালে করে মিশিয়ে নিন৷ তারপর চটপট মুখে মেখে নিন৷ ৩০ মিনিট রেখে মুখ ভালো করে ধুঁয়ে নিন৷

উপকারিতা:
* পাকা পেঁপে ট্যান দূর করে৷

* কলা ত্বককে আঁট করতে সাহায্য করে৷
* আপেলে থাকা পেকটিন আপনার ত্বককে পরিষ্কার রাখে ও টোনিং এ সাহায্য করে৷
* আমে থাকা ভিটামিন ত্বক নরম করতে সাহায্য করে৷
* তরমুজ ত্বক হাইড্রেটিং করতে সাহায্য করে৷

রিভাইটিলাইজিং মাস্ক: ড্রিহাইড্রেট ত্বকের জন্য মিশিয়ে নিন দু’চামচ শশা এবং তরমুজের রস এবং এক চামচ টকদই ও গুঁড়ো দুধ৷ মুখে মাখার ১৫ মিনিট পর ধুঁয়ে নিন৷

উপকারিতা:
* তরমুজ ও শশার রস ত্বক টোনিং ও হাইড্রেট করতে সাহায্য করে৷
* টকদই ও গুঁড়ো দুধ বলিরেখা দূর করে ত্বক নরম রাখতে সাহায্য করে৷

নরমাল ও অয়েলি ত্বকের জন্য, মিশিয়ে নিন দু’চামচ ওটস, এক চামচ গুঁড়ো আমন্ড, গোলাপ জল, মধু ও টকদই৷ মুখে মাখার ২০ মিনিট পর ধুয়ে নিন৷

উপকারিতা:
* ওটস ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে৷
* ট্যান তুলতে আমন্ডের বিকল্প নেই৷
* মধু হাইড্রেট করতে এবং টকদই পি এইচ ব্যালেন্স করতে সাহায্য করে৷

সামার গ্লো মাস্ক: নিস্তেজ ত্বকের জন্য, অর্ধেক কলা চটকানোর সাথে মিশিয়ে নিন এক চামচ মধু ও দু’চামচ টকদই৷ মাখার ১৫ মিনিট পর ধুঁয়ে নিন৷ আর ঝকঝকে ত্বকের অধিকারি হন৷

উপকারিতা:
* কলা ত্বককে নমনীয় করতে সাহায্য করে,যখন মধু ত্বককে পুষ্ট করে৷

এই সংক্রান্ত আরো সংবাদ

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

  • ধনিয়া পাতার উপকারি গুণ
  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?