সৌরচালিত বিমান মহাসাগর পাড়ি দিলো


অবশেষে ৭ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান থেকে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে পৌঁছেছে সৌরশক্তি চালিত বিমান সোলার ইমপালস। এই প্রথম সৌরশক্তি চালিত কোন বিমান প্রশান্ত মহাসাগর পাড়ি দিল।
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, পৃথিবী পরিক্রমা শেষ করতে বিমানটিকে আটলান্টিক হাসাগরও পাড়ি দিতে হবে। প্রায় ১১৮ ঘণ্টার যাত্রাপথ শেষে হা্ওয়াই এর স্থানীয় সময় বিকাল ৬টার বিমানটি সেখানে অবতরণ করে।
এককভাবে এই দীর্ঘপথ পাড়ি দিয়ে নতুন রেকর্ডের মালিকও হয়েছেন বিমানের একমাত্র চালক ও যাত্রী আন্দ্রে বোর্শবার্গ। তিনি বলেছেন, বিমানটি চালিয়ে তিনি খুবই আনন্দিত,কারণ এটি তার জন্য ছিল একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা।
এখন বিমানটি কয়েকদিন পরীক্ষা নিরীক্ষার কাজ চলবে। পরবর্তী ধাপে হাওয়াই থেকে বিমানটি আমেরিকার অ্যারিজোনার ফিনিক্সের উদ্দেশ্যে যাত্রা করবে। সেখান থেকে নিউইয়র্ক হয়ে, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পৌঁছাবে।
৯ই মার্চ আবুধাবি থেকে যাত্রা শুরুর পর ওমান, ভারত, মিয়ানমার ও চীনে কয়েক দফা যাত্রা বিরতি করে বিমানটি। এপ্রিলে খারাপ আবহাওয়ার কারণে চীনের নানজিংয়ে বিমানটিকে পাঁচ সপ্তাহ বসে থাকতে হয়। ২৮শে জুন বিমানটি জাপান থেকে হাওয়াইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
জীবাস্মবিহীন জ্বালানি ব্যবহারে উৎসাহ যোগাতে সৌরশক্তি চালিত সোলার ইমপালস পৃথিবী প্রদক্ষিণ করছে। আবুধাবি থেকে যাত্রা শুরু করে, সেখানে গিয়েই আবার তার যাত্রা শেষ হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













