সোমবার, জুন ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্কুল ছাত্রীকে নির্যাতন, বাল্য বিয়েতে রাজী না হওয়ায়!

বাল্য বিয়েতে রাজী না হওয়ায় বাবা-মা’র পরামর্শে বরগুনায় ঝাড়ফুঁকের নামে এক স্কুল ছাত্রীর ওপর চালানো হয় নির্যাতন। তবে তাতেও দমেনি মেয়েটি।পড়াশুনা চালিয়ে যেতে বাবা-মা ও ফকিরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে সাহসী ওই কিশোরী।

এ ঘটনায় এখন পর্যন্ত বোন ও ভগ্নীপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ অবস্থায়, তার নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিলেও ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।

নিজ পরিবারের নির্যাতনের শিকার এই কিশোরীর নাম তানজিলা। বরগুনার গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সে। বাল্য বিয়ের বলি না হয়ে লেখাপড়া করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন তার চোখেমুখে। ফলে পরিবারের হাতেই নির্যাতনের শিকার হয়ে এখন সে হাসপাতালে চিকিৎসাধীন।

কিশোরীর অভিযোগ, মাস খানেক আগে কুয়েত থেকে দেশে ফিরে, বাবা জাহাঙ্গীর খান বিয়ের জন্য চাপ দিলে চাচার বাড়িতে চলে যায় সে। গত ৯ আগস্ট বাবার অসুস্থতার কথা বলে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। এরপর জীন তাড়ানোর নামে স্থানীয় এক ফকিরের মাধ্যমে তার ওপর চালানো হয় নির্যাতন। এতে অসুস্থ হয়ে পড়লে, তাকে হাসপাতালে ভর্তি করেন তার চাচা ও চাচী।

এদিকে, এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেফতার করা হয় অভিযুক্ত বোন ও ভগ্নীপতিকে। বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ হোসেন বলেন, ‘মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। অভিযোগ করার কারণে পরিবারবর্গের পক্ষ থেকে অন্য কেউ যাতে প্রতিহিংসা বশত কিছু না করতে পারে সেজন্য আমাদের নজরাধীন আছে।’

এর আগে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের শালিস বৈঠকে, তাকে বিয়েতে জোর না করার অঙ্গীকার করেছিলেন তার বাবা। মামলা দায়েরের পর পলাতক রয়েছেন কিশোরীর বাবা-মা ও অভিযুক্ত ফকির।

এই সংক্রান্ত আরো সংবাদ

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল