স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী ফাঁস দিয়ে আত্মহত্যা!
মানিকগঞ্জ সদর উপজেলায় বাউলশিল্পী সাথী (২৮) সরকার ও তার স্বামী আশিকুর রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার উত্তর সেওতা গ্রামের আনোয়ার হোসেনের ভাড়া বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী আশিকুর রহমান ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে এলাকাবাসী জানান।
নিহত সাথী জেলার ঘিওর উপজেলার নলকুড়িয়া গ্রামের হামেদ প্রধানের মেয়ে। তিনি একজন বাউল শিল্পী।
এলাকাবাসীর বরাত দিয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে আশিকুর তার দ্বিতীয় স্ত্রী সাথীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পাশের বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ আসার আগেই আশিকুর আত্মহত্যা করেন। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













