স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ ৩ জনের ফাঁসি


রাজশাহী মহানগরীর রাণীনগর এলাকায় যৌতুকের দাবিতে গৃহবধূ সাথী ইয়াসমীনকে (২৫) আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর এক আসামিকে খালাস দেয়া হয়েছে।
রোববার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের (১) বিচারক মনসুর আলম এ রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নিহত গৃহবধূ সাথী ইয়াসমীনের স্বামী আরিফ হোসেন, তার দুই ভাবি হানিফা হাসান ইভা ও মাহফুজা জান্নাতি লাইভা। রায়ে অপর আসামি সাথীর শাশুড়ি মর্জিনা বেগমকে খালাস দেন আদালত। রাজশাহী কোর্ট পুলিশের পরিদর্শক (সিআই) আবুল হাশেম এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ২০১২ সালের ৪ এপ্রিল বিকেলে যৌতুকের জন্য স্বামী ও তার পরিবারের লোকজনের দেয়া আগুনে দগ্ধ হন গৃহবধূ সাথী।
পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সাথীর মৃত্যু হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় হত্যা মামলা করা হয়।
জানা যায়, ২০১১ সালে মহানগরীর রাণীনগর এলাকার প্রাইভেট কার চালক আরিফ হোসেনের সঙ্গে হেতম খাঁ সবজিপাড়া এলাকার সাথীর বিয়ে হয়।
বিয়ের পর থেকে আরিফ যৌতুকের জন্য সাথীকে নির্যাতন করতেন। এ কারণে বিয়ের কিছুদিন পর সাথী বাবার বাড়ি চলে যান। পরে আরিফ ভুল স্বীকার করে ঘটনার চার মাস আগে সাথীকে নিজের বাড়িতে নিয়ে যান। কিন্তু কয়েকদিন পর আবার নির্যাতন শুরু করেন।
সবশেষ ঘটনার দিন বিকেলে আরিফ ও তার পরিবারের লোকজন যৌতুক না পেয়ে সাথীকে মারধর শুরু করেন। একপর্যায়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন













