স্বামীকে খুন করে বাথরুমে পুঁতে রেখেছিলেন স্ত্রী
সেনা জওয়ানকে ঘুমের ওষুধ খাওয়ান স্ত্রী৷ স্বামী আচ্ছন্ন হয়ে পড়তেই ধারলো অস্ত্রের কোপ দিয়ে তাকে খুন করেন তিনি৷ এরপরেই বাথরুমে গর্ত খুড়ে স্বামীর দেহ পুঁতে ফেলেন তিনি৷ ২০১২ সালের ২৪ মার্চ এই ঘটনা ঘটে৷ মঙ্গলবার সেনা জওয়ান খুনে অভিযুক্ত স্ত্রী বর্ষাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় এক আদালত৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালের ২৪ মার্চ স্বামীকে খুন করেন বর্ষা৷ এরপরেই মঞ্জু নামের এক মহিলাকে বাড়িটি বিক্রি করে এলাকা ছেড়ে চলে যান বর্ষা৷ কিন্তু তার পরেই বাথরুমে কাজ করতে গিয়ে মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার করেন মঞ্জু৷ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হলে তদন্ত শুরু করে পুলিশ৷ এরপেরই গ্রেফতার করা হয় বর্ষাকে৷ তবে বর্ষা কি কারণে তার স্বামীকে খুন করেছিলেন সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













