শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বামীর জন্য সইলেন খেজুরকাঁটার নির্যাতন

বিরোধপূর্ণ জমিতে কাজ করছিলেন এক কৃষক। এই অপরাধে তাঁকে ধাওয়া দেয় প্রতিপক্ষের লোকজন। চিৎকার শুনে স্বামীকে বাঁচাতে বের হন স্ত্রী। প্রতিপক্ষের লোকজন স্বামীকে না পেয়ে তাঁর স্ত্রীকে খেজুরকাঁটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মম নির্যাতন করেছে।

আজ বুধবার দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের পূর্ণঘরদীঘি গ্রামে এই ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার গৃহবধূ আঞ্জুয়ারা বেগমকে (৪৪) আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আক্কেলপুর উপজেলা হাসপাতাল ও আহত গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে পূর্ণঘরদীঘি গ্রামের কৃষক মোহাদ্দেস আলী তাঁর নিজ বাড়ির নিকটবর্তী একটি পুকুরের পাশের বিরোধপূর্ণ একটি জমিতে কাজ করছিলেন। ওই সময় প্রতিপক্ষ পাশের নওগাঁ জেলার নদীরকূল গ্রামের ফিরোজ হোসেনের নেতৃত্বে আট-দশজন ব্যক্তি অতর্কিত মোহাদ্দেস আলীকে ধাওয়া দেন। ওই সময় চিৎকার শুনে স্বামীকে বাঁচাতে তাঁর স্ত্রী আঞ্জুয়ারা বেগম সেখানে ছুটে গেলে প্রতিপক্ষের লোকেরা মোহাদ্দেস আলীকে না পেয়ে তাঁকে আটক করে এবং খেজুরকাঁটা দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং খুঁচিয়ে খুঁচিয়ে নির্যাতন করে। আঞ্জুয়ারার চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে ছুটে গেলে প্রতিপক্ষের লোকেরা পালিয়ে যায়। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দেয়।

ওই হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এ কে এম মাহবুব আলম জানান, ওই গৃহবধূর শরীরে খেজুরকাঁটার অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এ ব্যাপারে সন্ধ্যায় আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। পুলিশ হাসপাতালে গিয়ে ভিকটিমকে দেখেও এসেছে। এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত