হিলারিকে কষ্ট দিতে চাই না : ট্রাম্প


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম সাক্ষাৎকারে হিলারি ক্লিনটনের প্রসঙ্গ অনেকটাই এড়িয়ে গেছেন। তবে তিনি হিলারিকে ‘কষ্ট বা আঘাত’ করতে চান না বলে জানিয়েছেন।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজের সাক্ষাৎকার অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এ ট্রাম্পের সাক্ষাৎকার নেন সাংবাদিক লেসলি স্টাল। সাক্ষাৎকারটি রোববার সম্প্রচারিত হয়।
অনুষ্ঠানে লেসলি স্টাল আলাপচারিতায় বারবার ট্রাম্পের নির্বাচনী ইশতেহারে দেওয়া বিভিন্ন অঙ্গীকারের বিষয় টেনে আনেন। কিন্তু ওই সব প্রসঙ্গ এড়িয়ে যান ট্রাম্প।
মার্কিন নাগরিকদের ব্যক্তিগত ইমেইলে হিলারি প্রশাসনের গুপ্তচরবৃত্তির বিতর্কের প্রসঙ্গ ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারণায় বারবার তুলে আনেন। প্রচারের সময় ট্রাম্প অঙ্গীকার করেছিলেন যে তিনি জিতলে বিশেষ আইনজীবী নিয়োগ করে ইমেইল বিতর্কের তদন্ত করা হবে।
সিক্সটি মিনিটসে হিলারির প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তিনি (হিলারি) কিছু মন্দ কাজ করেছেন। আমি বলছি, তিনি কিছু মন্দ কাজ করেছেন।’
তবে নির্বাচনী অঙ্গীকারের কথা মনে করিয়ে দিলে ট্রাম্প বলেন, ‘আমি তাদের কষ্ট দিতে চাই না। আমি তাদের আঘাত করতে চাই না।’
লেসলিকে ট্রাম্প বলেন, ‘আগামীতে যখন আমি সিক্সটি মিনিটসে আসব, তখন অবশ্যই আরো ভালো ও স্পষ্ট করে উত্তর দেব।’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













