মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হিলারিকে প্রেসিডেন্ট করতে ৩৪ লাখের সই করা পিটিশন

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন – দাবিতে নির্বাচনের আগে থেকেই অনেকে আন্দোলন করে আসছিলেন। তাই ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার খবরটা তাদের কাছে ছিল ধাক্কার মতো। এ কারণে নির্বাচনের ফল ঘোষণার দিন থেকেই পুরো আমেরিকা জুড়ে চলছে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ও আন্দোলন।

তবে এবার শুধু রাজপথে বিক্ষোভের মাঝেই সীমাবদ্ধ নেই আন্দোলন। ডোনাল্ড ট্রাম্পের বদলে তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে প্রেসিডেন্ট করার দাবিতে একটি পিটিশন গঠন করা হয়েছে চেঞ্জ.ওআরজি ওয়েবসাইটে। আর সেই পিটিশনের পক্ষে নাম দিয়েছে ৩৩ লাখেরও বেশি মানুষ।

জনগণের মোট ভোটে হিলারিই এগিয়ে। কিন্তু যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট সেই হন যাকে ভোট দেন ইলেক্টোরাল কলেজের সদস্যরা। সেই ইলেক্টোরাল ভোটেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

আগামী জানুয়ারিতে নতুন প্রেসিডেন্টের জন্য ক্ষমতা ছেড়ে দেবেন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে, ক্ষমতা হস্তান্তরের আগে যে কোনো সময় সিদ্ধান্ত পাল্টাতে পারে ইলেক্টোরাল কলেজ।

তাই সেই ইলেক্টোরাল কলেজ বরাবর অনুরোধ জানিয়েই পিটিশনটি করা হয়েছে, যেন জানুয়ারিতে ক্ষমতা হস্তান্তরের আগেই সদস্যরা তাদের সিদ্ধান্ত পাল্টে ভোটটা হিলারিকে দিয়ে নির্বাচনের ফল জনগণের পক্ষে আনেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প