১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর: পাকিস্তানে
পাকিস্তানে বিভিন্ন কারাগারে ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। পবিত্র রমজান মাস শুরুর মাত্র দুই দিন আগে এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হল।
এর মধ্যে লাহোর, শিয়ালকোট ও ভাওয়ালপুরে এক জন করে, রাওয়ালপিন্ডিতে তিন জন, ফয়সালাবাদে দুই জনসহ মোট ১১ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত দেড় শতাধিক কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর করল দেশটি।
পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে গত বছর ১৬ ডিসেম্বর নৃশংস সন্ত্রাসী হামলার পর মৃত্যুদণ্ড প্রাপ্তদের দণ্ড কার্যকর করা শুরু করে পাকিস্তান। এর আগে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর অলিখিত নিষেধাজ্ঞা ছিল দেশটিতে।
আসন্ন রমজান মাসে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর এক মাস মেয়াদী নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। গত রবিবার দেশটির কর্মকর্তারা এই তথ্য জানান।
রমজানে কাউকে ফাঁসি না দেয়া একটি ঐতিহ্য। পাকিস্তান কর্তৃপক্ষ এবছরও ঐতিহ্য বজায় রাখার নির্দেশ দিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













