৩য় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
পাবনার সাঁথিয়ায় ৩য় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া পৌরসভাধীন ফেঁচুয়ান গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ফেঁচুয়ান গ্রামের রিকশাচালক এরশাদ আলীর তৃতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়ে (১০) কে প্রায়ই উত্ত্যক্ত করত একই গ্রামের সাবেক মহিলা কাউন্সিলর লিজা খাতুনের ছেলে ও সোনাতলা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীতে পড়ুয়া ছাত্র আহাদ (১৫)।
এসব ঘটনার ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১১টার মেয়েটি বিদ্যালয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় মেয়েটির মা বাড়িতে না থাকার সুযোগে বখাটে আহাদ ঘরের মধ্যে ঢুকে জোরপূর্বক ধর্ষন করে। মেয়েটির চিৎকারে আহাদ মুখ চেপে ধরে। পরে নিরুপায় হয়ে সে আহাদের হাতে কামড় দেয়। তখনই হাত সরিয়ে নিলেই চিৎকার দেয় মেয়েটি। তার চিৎকারে আশে পাশের লোকজন এসে আহাদকে ধরতে গেলে আহাদ পালিয়ে যায়।
এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মেয়েটির এখনও মেডিক্যাল পরীক্ষা ও মামলা রজ্জু হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













