শুক্রবার, জুন ১২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৫ বছর ধরে ছাত্রীকে দিয়ে দেহ ব্যবসা

পাঁচ বছর আগে বাগেরহাটের মংলা এলাকা থেকে এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। পরে তাকে যশোর যৌনপল্লীতে আটকে রাখা হয়। এরপর শুরু হয় নির্যাতন। গত পাঁচ বছর ধরে জোর করে তাকে দিয়ে দেহ ব্যবসা করায় যৌনপল্লীর নাইটগার্ড কাম কেয়ারটেকার আবুল কাশেম ও তার স্ত্রী রাবেয়া।

শনিবার রাতে শহরের মাড়োয়ারি মন্দির সংলগ্ন যৌনপল্লী থেকে মেয়েটিকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- যৌনপল্লীর নাইটগার্ড কাম কেয়ারটেকার আবুল কাশেম (৪৯), তার স্ত্রী রাবেয়া (৪৫) ও শহরের খালধার রোডের নিকারীপাড়ার বাসিন্দা ইজার আলী বিশ্বাসের ছেলে হীরা (২৫)।

র‌্যাব-৬ এর কমান্ডার প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ বছর আগে অপহরণের শিকার ওই কিশোরী স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় যশোর পতিতাপল্লীর নাইট গার্ডের স্ত্রী রাবেয়া ও আঞ্জু নামে আরেক নারী মেয়েটিকে চেতনানাশক খাইয়ে অপহরণ করে। পরে তাকে যশোর যৌনপল্লীতে আনা হয়। সেখানে জ্ঞান ফিরলে মেয়েটি দেখতে পায়, সে একটি খুপড়ি ঘরের মধ্যে রয়েছে। এ সময় সে কান্নাকাটি করে বাড়ি যেতে চাইলে রাবেয়া ও তার স্বামী আবুল কাশেম মেয়টিকে মারধর করে। তার শরীরে সেই আঘাতের চিহ্ণ এখনও রয়েছে বলে র‌্যাব দাবি করেছে।

র‌্যাব আরও জানায়, গত পাঁচ বছর ওই স্কুল ছাত্রীকে আটকে রেখে যৌনকাজে বাধ্য করে কেয়ারটেকার আবুল কাশেম ও তার স্ত্রী। মেয়েটির মায়ের লিখিত আবেদনের ভিত্তিতে শনিবার রাতে মাড়োয়ারি মন্দির সংলগ্ন যৌনপল্লীতে র‌্যাব অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত তিন জনকে আটক করা হয়েছে। মেয়েটিকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি