৫ শিশু ও ৪৯ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ
ইন্দোনেশিয়ার একটি বিমান ৫৪ জন আরোহীসহ নিখোঁজ হয়েছে। দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বিএএসএআরএনএএস) বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী যাত্রীবাহী বিমানটি রোববার দেশটির পূর্বাঞ্চলীয় পাপুয়া এলাকা থেকে নিখোঁজ হয়। বিএএসএআরএনএএসের প্রধান বামবাং সোয়েলিসটয়ো ফোনে রয়টার্সকে বলেন, ‘বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।’
এর আগে বিএএসএআরএনএএসের এক টুইটে জানানো হয়েছিল, নিখোঁজ বিমানটি ট্রাইগানা এয়ার সার্ভিসের। বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৯ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













