৯০ জনের মৃত্যু পেট্রোল স্টেশন বিস্ফোরণে
ঘানার একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরণে আগুন লেগে কমপক্ষে ৯০ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার, দেশটির রাজধানী আক্রাতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির দমকল বাহিনী। প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ঘানার জনজীবন যখন বিপর্যস্ত ঠিক তখনই ঘটল দুর্ঘটনাটি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রবল বৃষ্টির কবল থেকে বাঁচতে পথচারীরা ওই পেট্রোল স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিল, সে সময় হঠাৎ একটি বিস্ফোরণে মুহূর্তেই আগুন লেগে যায় পুরো স্টেশনে। এতে, দগ্ধ হয়ে মারা যান অন্তত ৯০ জন। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঘানার প্রেসিডেন্ট জন মাহামা। এ সময় দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













