অত্যাচারে অতিষ্ঠ হয়ে পাথর দিয়ে আঘাত করে স্বামীকে হত্যা করল স্ত্রী


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে পাথর দিয়ে আঘাত করে স্বামীকে হত্যা করেছেন বলে দাবি করেছেন এক নারী। বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন।
গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার ইসলাম জানান, গতকাল রাতে সন্তানসহ থানায় যান খদিজা বেগম নামের ওই নারী। সেখানে নিজেই স্বামী জাহাঙ্গীর আলমকে খুন করে এসেছেন বলে পুলিশকে জানান তিনি।
ওসির ভাষ্য, সীতাকুণ্ডের খাদেমপাড়া এলাকায় ভাড়া বাসায় ঘুমন্ত স্বামীকে নিজ হাতে পাথরের আঘাতে খুন করেছেন বলে খাদিজা জানিয়েছেন। মদ্যপ স্বামীর অব্যাহত নির্যাতনে অতিষ্ঠ হয়ে এ কাজ করেছেন বলে দাবি করেন খাদিজা।
ওসি আরো জানান, পুলিশ বাসা থেকে জাহাঙ্গীর আলমের মুখ-চোখ থেঁতলে যাওয়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে, আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং এলাকার মৌলভীপাড়া ইউসুফ কলোনি থেকে সোহানা বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, স্বামী সজীব হোসেন গলা কেটে স্ত্রী সোহানা বেগমকে খুন করে পালিয়েছেন।
এই দম্পতির পাঁচ মাসের একটি মেয়েসন্তান রয়েছে। পারিবারিক কলহের জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন













