অন্তর্বাসের চালানে বিলিয়ন ডলারের মাদক ‘অাইস’ জব্দ


সিলিকন ব্রা ও শিল্পকর্মের দুটি পৃথক চালানে তল্লাশি চালিয়ে অস্ট্রেলিয়ান পুলিশ প্রায় ১ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সমমূল্যের মাদক ‘আইস’ [যার প্রকৃত নাম মেথিল্যামফেটামাইন] জব্দ করেছে। তরল এই মাদক জব্দের ঘটনা দেশটির ইতিহাসে বৃহত্তম বলে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এক চীনা ও হংকংয়ের ৩ নাগরিকসহ ৪ জনকে আটক করা হয়েছে। খবর সিএনএন’র
অস্ট্রেলিয় কেন্দ্রীয় পুলিশ আজ জানায়, জব্দ হওয়া তরল মাদক আইস’র মোট পরিমাণ ৭২০ লিটার। এর মধ্যে প্রায় ১৯০ লিটার গত বছরের ডিসেম্বরে হংকং থেকে আসা জেল ব্রার একটি চালান থেকে খুঁজে পায় দেশটির শুল্ক কর্মকর্তারা। মাদকগুলো মূলত ব্রার সঙ্গে সংযুক্ত কয়েক হাজার স্টিকের মধ্যে লুকানো ছিল। একটি গুদাম থেকে এই পরিমাণ মাদক জব্দের ঘটনা ঘটে। এ সময় হংকংয়ের এক নাগরিককে গ্রেফতার করা হয়।
আর বাকি ৫৩০ লিটার ‘অাইস’ একটি শিল্পকর্ম [অার্ট সাপ্লাইস] চালান থেকে জব্দ করা হয়। সিডনির একটি গুদামে এই চালান রাখা ছিল। এ ঘটনায় এক চীনা নাগরিক ও হংকংয়ের অারো ২ নাগরিককে গ্রেফতার করা হয়। মাদকের আমদানি ও তৈরির সঙ্গে যোগসাজশে তাদের গ্রেফতার করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













