সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অবশেষে যা ঘটলঃ শিক্ষার্থীদের তৈরি ‘মানবসেতু’তে উপজেলা চেয়ারম্যানের হাঁটার ঘটনা

চাঁদপুরের হাইমচরে নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি মানবসেতুতে হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীর হাঁটার ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের মধ্যে উপজেলা চেয়ারম্যান ও স্কুলসংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।

গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক আলী আহমদ বাদী হয়ে শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগ এনে হাইমচর থানায় মামলা করেন। আসামিরা হলেন উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী, ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ূন পাটোয়ারী, স্কুলের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মনসুর আহমেদ ও আবুল বাশার।

হাইমচর থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই বিদ্যালয়ে মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়ার রীতির বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটিও গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ। কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দ সারোয়ার জাহান। আজ বৃহস্পতিবার থেকে কমিটি কাজ শুরু করবে।

গত সোমবার হাইমচর উপজেলার নীলকমল ওসমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। স্কুলের প্রচলিত রীতি অনুযায়ী সেখানে নবম ও দশম শ্রেণির কিছু শিক্ষার্থী মিলে একটি ‘মানবসেতু’ তৈরি করে। এই ‘মানবসেতু’র ওপর দিয়ে হেঁটে যান অনুষ্ঠানের প্রধান অতিথি নুর হোসেন পাটোয়ারী। সেই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী