অভিযোগের ভিত্তিতেই দুই চুমুর জরিমানা ২০ হাজার


এক তরুণীকে(২০) চুমু খাওয়ার অপরাধে মুহাম্মদ ইরশাদ (২২) নামের এক তরুণকে ২০ হাজার রুপি জরিমানা করেছে গ্রাম পঞ্চায়েত। ভারতের বিহার রাজ্যের বেগুসারাই জেলার মাখাচক গ্রামে এ ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, স্থানীয় সময় গত মঙ্গলবার মাখাচক পঞ্চায়েতের কাছে অভিযোগ করেন ওই তরুণী। তিনি জানান, ইরশাদ তাঁকে হয়রানি করে এবং দুটি চুমু খায়। তাঁর করা অভিযোগের ভিত্তিতেই প্রতি চুমুর জন্য ১০ হাজার রুপি জরিমানা করে পঞ্চায়েত।
তবে পঞ্চায়েতের বিচারে সন্তুষ্ট নন ওই তরুণী। তাঁর দাবি, এই কাণ্ডের জন্য তাঁকে স্ত্রীর মর্যাদা দিতে হবে ইরশাদের। কারণ অত্যন্ত রক্ষণশীল পরিবারের মেয়ে তিনি। এই ঘটনার পর কেউ তাঁকে বিয়ে করবে না।
ঘটনাটি স্থানীয় থানায় জানানো হয়েছে। তবে পুলিশ কোনো মামলা করেনি। পুলিশ জানিয়েছে, ওই তরুণকে ২০ হাজার রুপি জরিমানা করেছে পঞ্চায়েত। এ ছাড়া পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করা হয়নি। তাই পুলিশ কোনো মামলা নেয়নি এবং গ্রেপ্তার করেনি। তাঁদের দুজনের মধ্যে আগে থেকে ভালোবাসার সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













