অর্থ আত্মসাতের মামলায় পাসপোর্ট কর্মকর্তা গ্রেফতার
অর্থ আত্মসাতের মামলায় ফেনীর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রেজাউল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শুক্রবার বেলা ১২টার দিকে রংপুর শহরের কাচারী বাজার এলাকা থেকে কোতয়ালী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
দুদক সূত্র জানায়, রেজাউল ইসলাম জনতা ব্যাংকের নীলফামারীর জলঢাকা শাখার ব্যবস্থাপক থাকাকালে তার বিরদ্ধে দুই কোটি ১৪ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এ ঘটনায় চলতি বছররের ২ জুন দুদকের দিনাজপুর সমন্বিত জেলা ইউনিট নীলফামারীর আদালতে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন।
কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মজনু মিয়া জানান, সাপ্তাহিক ছুটিতে বৃহস্পতিবার ফেনী থেকে তার নিজ বাড়ি রংপুর নগরীর তাজহাটে আসেন রেজাউল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। রেজাউলকে নীলফামারীর আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













