বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অস্ত্র নিয়ে যুবলীগ নেতার ফেসবুক লাইভের ঘটনায় মামলা

কুষ্টিয়ার যুবলীগের নেতা আবু ওবাইদা শাফির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ মামলা করা হয়।

বৃহস্পতিবার সকালে খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের এমপি আবদুর রউফের খালাতো ভাই ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় আবু ওবাইদা শাফিকে প্রধান আসামি করা হয়েছে। একই সঙ্গে অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

স্থানীয় যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুষ্টিয়া জেলা কমিটির দেয়া খোকসা উপজেলা কমিটিতে আবু ওবাইদা শাফিকে আহ্বায়ক করা হয়। সম্প্রতি ওই উপজেলা যুবলীগের ২১ সদস্যের পৃথক একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

কেন্দ্রীয় কমিটির অনুমোদিত কমিটিতে আল মাসুম মোর্শেদ শান্তকে আহ্বায়ক করা হয়। কমিটির অনুমোদনপত্র ২৩ জানুয়ারি নেতাদের হাতে তুলে দেয়ার সময় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাংসদ আবদুর রউফ উপস্থিত ছিলেন।

এই কমিটি থেকে বাদ পড়েন শাফি ও তার অনুসারীরা। এতে ক্ষিপ্ত হন শাফি। এরপর তারা অস্ত্র নিয়ে রাস্তায় নেমে সাংসদ ও নতুন কমিটির নেতাদের খুঁজতে থাকেন।

গত ২৩ জানুয়ারি রাতে ফেসবুকে শাফির আইডিতে আপলোড করা ভিডিওতে দেখা যায়, শাফি রাস্তা দিয়ে হাঁটছেন আর লাইভে কথা বলছেন। তার সঙ্গে রয়েছেন বেশ কিছু নেতাকর্মী।

এ সময় মুঠোফোনে তাকে অন্য কাউকে বলতে দেখা গেল, ‘এখানে…এমপিকে (আবদুর রউফ) দাবড়ানো হবি। আমি হচ্ছি আমার ফেসবুকে লাইভে দেখাচ্ছি, দেখেন।’

এরপর শাফি উপজেলা যুবলীগের কমিটির প্রসঙ্গে বলেন, ‘জেলা কমিটি আমার আহ্বায়ক কমিটি অনুমোদন দিছে। সেই কমিটির মেয়াদ শেষ না হওয়ায় সেটা ভাঙি দিয়ে কমিটি দিছে।’

এর আগে বড় ভাইয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়ে উল্লাস করেছিলেন কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার মেয়র ও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী